নাটোরের লালপুরের রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ উসকানিমূলক বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় সেই সাইনবোর্ড দানকারী লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে তাকে নাটোর আদালতে পাঠানো হয়।

গ্রেফতার ইমদাদুল হক লিটন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে।

ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং দু’বছর আগে ওই সাইনবোর্ড দান করা ইমদাদুল হক লিটন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়।

এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।