সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক জোটের মধুমাস উদযাপন
স্থান
বরিশাল
সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক জোটের উদোগে ঈদ পুনর্মিলনী ও মধুমাস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সাদেকুর রহমান লিংকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. সৈয়দ সাইদুর রহমান কামাল, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডা. এইচ এস ইমরুল হাসান। অনুষ্ঠানের কুরআন তেলওয়াত করেন ডা: মাওলানা আবুল কালাম খান।
অন্যান্য ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা: আফজালুর রহমান, ডা: হুমায়ুন আহমদ, ডা: নুরুল হক, ডা: সাহাবুদ্দিন, ডা: আবুল বাশার, ডা: খলিলুর রহমান, ডা: আবদুল জলিল হাওলাদার, ডা: কামরুল ইসলাম, ডা: জহিরুল ইসলাম, ডা: রাশিদা আকতার, ডা: আফিফা বেগম, ডা: নুরুন নাহার রুনু, ডা: জলিল, ডা: জাহিদুল ইসলাম, ডা: মরিয়ম রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ফলের উৎসব করা হয়।