বগুড়ায় মোবাইলফোনে কথা বলতে বলতে অসাবধানবশত ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী নামে নার্সিং কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অপর্ণা বগুড়া সদরের জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকার হিমাংশু চক্রবর্তীর মেয়ে। তিনি নার্সিং কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোবাইলফোনে কথা বলতে বলতে বাড়ির ছাদ থেকে পড়ে যান অর্পিতা। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মৃত্যু হয় তার।

সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’