নাটোরের লালপুরে আসামি ছাত্রদল নেতাকে ছিনতাইয়ের ঘটনায় লালপুর থানার ওসিসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওসি ছাড়াও একজন এএসআই দু’জন কনস্টেবলকে প্রত্যাহার করে নাটোর পুরুষ লাইনে সংযুক্ত করা হয়েছে। এদিকে আসামি ছাত্রদল নেতা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
ছাত্রদলের প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
বুধবার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের যৌথ নির্দেশনায় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই সিদ্ধান্তের কথা জানা যায়।