ঢাকার আশুলিয়ায় বাইপাইল ব্রিজের নিচ থেকে মজিদ (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মজিদ সিরাজগঞ্জের কাজিপুর থানার কাজিপুর গ্রামের মনছেরের ছেলে। তিনি আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় পাগল ভেসে ঘুরতো বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে তিনি ওই এলাকায় পাগল ভেসে ঘুরতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রিজ থেকে পরে গিয়ে তার মৃত্যু হতে পারে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে লাশের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।