শনিবার সরকারি ছুটি থাকলেও বাজেট কার্যক্রম চলমান থাকায় কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত অন্য সকল দফতর খোলা রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে বলে জানান এ কর্মকর্তা।
বুধবার (১৮ জুন) উম্মে আয়মান কাশমী (দ্বিতীয় সচিব বোর্ড প্রশাসন-১) স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট কার্যক্রম চলমান থাকায় ২১ জুন ও ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীনস্থ কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত অন্য সকল দফতর খোলা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।