গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দফতরে ‘স্পেইশ্ল্ ডিস্ট্রিবিউশ্ন্ অ্যান্ড ম্যাপিং অফ টোটাল অ্যাভেইলবল্ ফসফরাস ইন লং-টার্ম ফসফেট ফার্টিলাইজড সয়েল্স অফ বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো: রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
কর্মশালায় সম্মানীত অতিথি ছিলেন ড. রবি নাইদু, ডিস্টিঙ্গুইশ্ড লরিয়েট প্রফেসর অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর, সিআরসি ফর কনটামিনেশন অ্যাসেসমেন্ট অ্যান্ড রেমিডিয়েশন অফ দ্য এনভাইরনমেন্ট (সিআরসি কেয়ার), অস্ট্রেলিয়া।
স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সাজিদুর রহমান।
কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ব্রি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এবং কো-অপারেটিভ রিসার্চ সেন্টার ফর কনটামিনেশন অ্যাসেসমেন্ট অ্যান্ড রেমিডিয়েশন অফ দ্য এনভাইরনমেন্ট (সিআরসি কেয়ার), ইউনিভার্সিটি অফ নিউক্যাসেল, অস্ট্রেলিয়া।