গাজীপুরের টঙ্গীতে স্ক্র্যাপ ব্যবসায়ী মোশারফ হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক মাদককারবারির বিরুদ্ধে।
বুধবার (২৩ এপ্রিল) এ ঘটনায় মোশারফ হোসেন টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মোশারফ হোসেন মোশারফ এন্টারপ্রাইজের মালিক এবং নিটল নিলয় মটরসের নির্ধারিত স্ক্র্যাপ ক্রেতা এবল লং অভিযুক্ত চিহ্নিত মাদককারবারি মামুন হাওলাদার ওরফে আল মামুন ও তার সহযোগীরা বারবার তাকে স্ক্র্যাপ মালামাল বের করতে বাধা দিচ্ছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী মোশারফ হোসেন মোশারফ জানান, শনিবার (১৯ এপ্রিল) স্ক্র্যাপ মালামাল ক্রয় করতে গেলে মামুন হাওলাদার, তুহিনসহ ৮ থেকে ১০ জন তাকে বাধা দেন এবং প্রাণনাশের হুমকি দেন। এর আগেও একইভাবে তাকে বারবার হুমকি দেয়া হয়েছে।
মোশারফ হোসেন অভিযোগ করেন, মামুন হাওলাদার একজন চিহ্নিত মাদককারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে মামুন হাওলাদারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।