নাটোরের লালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। বৃদ্ধের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
রোববার (১১ মে) সকালে উপজেলার আব্দুলপুর জংশন স্টেশনের রেলগেট সংলগ্ন এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।