সিলেট নগরীতে র‌্যাবের হাতে আটক আওয়ামী লীগ নেত্রী নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজুকে (৪৫) কারাগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক। এর আগে, সোমবার রাতে নগরের বালুচর এলাকাস্থ ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

নাজমা আক্তার নাজু সিলেট মহানগর ৭ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি সিলেটের জালালাবাদ থানার জাহাঙ্গীরনগর এলাকার বাসিন্দা।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, নাজমার বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানের পর দায়েরকৃত একাধিক হত্যা ও নাশকতার মামলা রয়েছে।