মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা আবদুল মোছাউয়ীর আনসারী আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তিনি বৃহস্পতিবার (৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের সময় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি টানা নয় বছর নির্বাসিত জীবন শেষে তিন মাস আগে দেশে ফিরেছিলেন।

এদিকে তার লাশ বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকা বিমানবন্দর থেকে সিলেট শাহী ঈদগাহ ময়দানে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বাদ আসর শাহী ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাকে নগরীর মানিক পীর (র.) কবরস্থানে দাফন করা হয়।

মরহুম আব্দুল মোছাউয়ীর আনসারী সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে বোম্বেতে উচ্চ শিক্ষা অর্জন করেন। বাল্যকালে একটি বড় সময়ে পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি তার পিতা ইসলামিক স্কলার ও পীর ফজল আনসারীর সাথে সৌদি আরবে অবস্থান করেন। কর্মজীবনে তিনি দেশী-বিদেশী সংস্থাসহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে জীবনের একটি বড় অংশ অতিবাহিত করেন।

বিভিন্ন মহলের শোক

এদিকে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মুছাউয়ীর আনসারীর (৮৫) ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পৃথক বিবৃতিতে মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

জামায়াত আমিরের শোক : রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা সিলেটের প্রবীণ মুরব্বী আব্দুল মুছাউয়ীর আনসারীর (৮৫) ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম আব্দুল মুছাউয়ীর আনসারী অত্যন্ত সুনামের সাথে দেশে-বিদেশে বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। তিনি দ্বীনদার পরহেযগার ব্যক্তি ছিলেন এবং ব্যক্তি জীবনে ইসলামের বিধি বিধান মেনে চলতেন। আল্লাহ পাক মরহুম আব্দুল মুছাউয়ীর আনসারীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।

ড. এনামুল হক চৌধুরীর শোক : মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর গর্বিত পিতা আব্দুল মুছাউয়ীর আনসারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও আন্তর্জাতিক ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

খন্দকার মুক্তাদিরের শোক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেসসচিব ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মোছাউয়ীর আনসারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

আরিফুল হকের শোক : রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি।

অ্যাডভোকেট জুবায়েরসহ জেলা ও মহানগর জামায়াতের শোক : মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা প্রবীণ মুরব্বী আবদুল মোছাউয়ীর আনসারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফেজ আনওয়ার হোসাইন খান এবং সেক্রেটারি জয়নাল আবেদীন বলেন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আব্দুল মোছাউয়ীর আনসারী আমৃত্যু সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আর্ত মানবতার কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি ব্যক্তি জীবনে ইসলামী অনুশাসনে মেনে চলতেন। তার মৃত্যুতে আমরা এক প্রবীণ গুণীজণকে হারালাম। আল্লাহ পাক তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

মিফতাহ সিদ্দিকীর শোক : রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মোছাউয়ীর আনসারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

মহানগর বিএনপির শোক : প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সহকারী সেক্রেটারি, সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মোছাউয়ীর আনসারীর মৃত্যুত শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

অ্যাডভোকেট নুরুলের শোক : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সেক্রেটারি ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর গর্বিত পিতা আব্দুল মুছাউয়ীর আনসারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।