‘টাকা মাত্র ১০ হাজার খুলবে ব্যবসার দার’ এই স্লোগানকে সামনে রেখে, বরিশাল বিভাগের ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন

ওয়েলফে‍য়ার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য ও ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ ব্যবসায়ীদের ভূমিকা শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে (১১ মার্চ) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফ, বরিশাল মহানগর শাখার সভাপতি রিয়াজুল হোসেন রবিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সুরভী গ্রুপের চেয়ারম্যান এবং আইবিডব্লিউএফের সাবেক সভাপতি রিয়াজুল কবির রিয়াজ, এম খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ খান, বরিশাল অঞ্চলের সভাপতি প্রফেসর মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইবিডব্লিউএফেরর কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ (কামাল), বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন।

ইসলামিক ব্যবসা চিন্তা চেতনা নিয়ে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে ইনসাফভিত্তিক সমাজ সৎ ব্যবসায়ীদের ভূমিকা শীর্ষক নিয়ে আলোচনা করেন, বাগিয়া আল আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ ও ঐতিহ্যবাহী গুটিয়া বাইতুল আমান জামে মসজিদের খতিব ডক্টর মাওলানা আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটরি নাসির উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর লোক উপস্থিত ছিলেন।