নোয়াখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জেলা ও সদর উপজেলার প্রায় ৪৭ জন নেতাকর্মীর হাতে এই উপহার তুলে দেয়া হয়। বিশেষ করে, আগস্টে শহীদ ও পঙ্গুত্ব বরণকারী পরিবার এবং বিগত ১৪ বছরে হামলা-মামলার শিকার অসহায় নেতাকর্মীদের প্রাধান্য দেয়া হয়।
ঈদ উপহার বিতরণ করেন জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, চৌমুহনী সরকারি এসএ কলেজের সাবেক জিএস নিজাম উদ্দিন রুবেল।
এ সময় নেতারা অতীতের মতো ভবিষ্যতেও দলীয় নেতাকর্মীদের পাশে তারেক রহমানসহ বিএনপির সকল নেতৃবৃন্দ এভাবে সবার পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।