সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার (১৬ এপ্রিল) ভোরে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে অধিক পরিমাণ ভারতীয় স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, নেভিয়া সফট ক্রিম, ক্লোপ জি ক্রিম, সানগ্লাস, শাড়ি, গরু, আইবল ক্যান্ডি, ফুচকা, জিরা, ক্লোপ জি ক্রিম, সুপারি, চকলেট, সনপাপড়ি ও চিনি জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বত্ত অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।’