সিলেটের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান বরখাস্ত

তবে বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

স্থান

সিলেট

Abdul-Mannan
আব্দুল মান্নান | নয়া দিগন্ত

রাষ্ট্রপতির আদেশে সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানের বিরুদ্ধে গোপালগঞ্জ মডেল থানায় গত ৮ জানুয়ারি মামলা করা হয়। ওই মামলায় ৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে আব্দুল মান্নান কারাগারে আছেন। তাকে সরকারি চাকরি আইনে ৯ ফেব্রুয়ারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’

তবে বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।