৩য় ইউ'কে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে অংশ নিতে চট্টগ্রামের মিরসরাইয়ের শিক্ষার্থী নাফিজ আনফাল রাহিম (১৪) লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বুধবার (২২ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে তুরকিজ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুল হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন নাফিজ আনফাল রাহিম। বাংলাদেশ স্কাউটের ৩১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে তিনি এ আন্তর্জাতিক আয়োজনে অংশ নিচ্ছেন।

নাফিজ আনফাল রাহিম (১৪) মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদর উদ্দিন ভূঁইয়া বাড়ির বাসিন্দা ও পূর্ব হিঙ্গুলী জাগ্রত প্রতিভার সভাপতি, উদয়ন ক্লাবের অর্থ সম্পাদক ও করেরহাট বাজারের ভূঁইয়া স্টোরের স্বত্বাধিকারী মো: গোলাম মর্তুজা ভূঁইয়া এবং গৃহিণী নাজমা আক্তারের ছেলে এবং জেবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, আগামী ৩০ জুলাই ক্যাম্প শেষে দেশে ফেরার কথা রয়েছে।

৩য় ইউ'কে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে অংশ নিতে বাংলাদেশ স্কাউটের ৩১ সদস্যের একটি দল লন্ডনে গেছে। ওই দলে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন নাফিজ আনফাল রাহিম।

এর আগে ২০২৫ সালের ১২ ডিসেম্বর ৩৩তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরীতে অংশ নিতে তিনি ফিলিপাইনে গিয়েছিলেন।

নাফিজের বাবা মো: গোলাম মর্তুজা ভূঁইয়া এবং মা নাজমা আক্তার তাদের সন্তানের সফলতা ও নিরাপদ সফরের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।