নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘুরতে গিয়ে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজধানী ঢাকার নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে টুটুল এবং একই এলাকার আবদুল বাতেনর ছেলে হাবিব।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, ‘টুটুল ও হাবিব দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোনারগাঁয়ে বেড়াতে আসে। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁও জাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর টুটুল মারা। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি।’