মৌলভীবাজারের কুলাউড়া শহরের দক্ষিণবাজারে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম(২৫) পৌর এলাকায় জয়পাশা গ্রামের বাসিন্দা ও আব্দুল কাদিরের ছেলে। তিনি ব্রাম্মনবাজার বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও মুয়াজ্জিন ছিলেন।
পুলিশ জানায়, মোটরসাইকেলে মসজিদ থেকে কুলাউড়া শহরে যাচ্ছিলেন আবুল কালাম। পথে কুলাউড়া ফায়ার সাভিসের সামনে পৌঁছলে বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপছার জানান, ঘাতক ট্রাকের চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।