সাভারের আমিন বাজারের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে সাভারের আমিনবাজার ৪০০/২৩০ কেভি সাবস্টেশনে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে ৯টি দমকল ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান শিকদার জানান, আমিন বাজারের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরো একটি ইউনিট সেখানে যায়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।