সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে জাকির হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের পাকনা হাওরের উত্তরে এই ঘটনাটি ঘটে।
জাকির হোসেন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মো: মালিক উস্তারের ছেলে।
স্থানীয়রা জানান, জাকির হোসেন পাকনা হাওরের বাশকা বিল সংলগ্নে তার নিজের বোরো জমিতে ধান কাটতে যান। সকালে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে নিজ জমিতেই মারা যান জাকির হোসেন।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।