বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ইউসুফ, শহীদ ফোরকান এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ কমর উদ্দিন, শহীদ মাহফুজার রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ করে 'আমরা বিএনপি পরিবার'-এর প্রতিনিধি দল।
শনিবার (৭ মে) ঈদুল আজহার দিনে 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন-এর নেতৃত্বে ২০১৩ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ ইউসুফের বগুড়া শাহজাহানপুরের ঢাকন্তা গ্রামের বাড়িতে যান। নেতৃবৃন্দ শহীদ ইউসুফের বাবা-মায়ের সাথে সাক্ষাৎ করেন। তারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
উল্লেখ্য, একই দিনে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মাহফুজুর রহমান, শহীদ কমর উদ্দিন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দলোনে শহীদ ফরকানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।