সিলেটে নগরের প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্ট এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, কোর্ট পয়েন্ট এলাকার মধুবন মার্কেটের পাশে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক নয়া দিগন্তকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। লাশটি কোনো ভবঘুরে নাকি পথচারীর তার জানার চেষ্টা করা হচ্ছে। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।