বগুড়ায় আসন্ন ঈদউল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টার দিকে শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ইদগাহে অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টার দিকে কেন্দ্রীয় বড় জামে মসজিদ, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও ডিসি অফিস মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে সম্প্রতি ঈদগাহ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া শহরের প্রায় শতাধিক ঈদগাহে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।