শিলয়াঞ্চল আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গণকবাড়ি এলাকার নতুন ডিইপিজেডের বিপরীত পাশে চন্দ্রাগামী লেনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টার দিকে নতুন ইপিজেডের বিপরীত পাশে বাসটি থামিয়ে কয়েল কিনতে যায় স্টাফরা। কয়েল কিনে ফিরে এসে দেখে বাসে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। খবর পেয়ে পাশেই ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ‘রাত ১১টা ৫৮ মিনিটের দিকে বাসে আগুন লাগার খবর পাই। দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পথচারীদের ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকে বাসটিতে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।