বগুড়ার গাবতলীতে বালিবাহী ট্রাকের ধাক্কায় মো: প্রিন্স (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিন্স গাবতলী উপজেলার মোমিন খাদা গ্রামের মো: রোমানের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, ‘প্রিন্স প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে তার সাইকেলকে বালুবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে ট্রাকটিকে জব্দ করে চালককে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।’
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, প্রিন্স প্রাইভেট পড়া শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, ট্রাকটিকে জব্দ করে চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।