নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনার প্রধান আসামি মনি সরদারকে (৩২) গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

রোববার (৪ মে) তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে। এর আগে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: মোমিনুজ্জামান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নাটোর ক্যাম্পের সহযোগিতায় লালপুর থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার বিলমাড়িয়া পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে মনির সরদারকে গ্রেফতার করে।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: মমিনুজ্জামান বলেন, ‘গত শনিবার রাতে অস্ত্র মামলায় আসামি মনি সরদারকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।