যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ও জেলা জামায়াত।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে নগরীর শাপলা চত্বর থেকে এ মিছিল শুরু হয়।

এরপর মিছিলটি গ্রান্ড হোটেল মোড়, দৈনিক দাবানল মোড়, জীবন বীমা মোড় থেকে জাহাজ কোম্পানি হয়ে প্রেসক্লাবে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বক্তব্য দেন জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, সদস্য মাহাবুবার রহমান বেলাল, মহানগর আমির এ টি এম আজম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী।

এসময় তারা বলেন, ‘ইসরাইল বর্তমান বিশ্বের কসাই। তারা যুদ্ধবিরতি চুক্তি মানে না। গাজার নিরস্ত শিশু ও নারী পুরুষদের হত্যা করছে। সারা বিশ্বের সব মত পথের মানুষকে ইসরাইলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।