সংযুক্ত আরব আমিরাতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার আব্দুল হালিম চৌধুরী (৫৩)।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে তিনি দুবাইতে মারা যান।

নিহত আব্দুল হালিম চৌধুরী উপজেলার কাদিপুর ইউনিয়নের ভাগমতপুর গ্রামের মরহুম আব্দুর রহমান চৌধুরীর একমাত্র ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি রাস্তায় শুক্রবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই আব্দুল হালিম চৌধুরীর মৃত্যু হয়।

নিহত আব্দুল হালিমের স্ত্রী ও একমাত্র ছেলে রয়েছে।