জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী একটি কমিউনিটি সেন্টারে এ উপহারসামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লা বুলু।

বেগমগঞ্জ জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাকী।

উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস ও উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীর পরিচালনায় অনুষ্ঠানে চৌমুহনী পৌরসভা বিএনপি সভাপতি জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপি সেক্রেটারি মাহাফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা সেক্রেটারি মহসিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।