‘স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও দুর্নীতি ও অযোগ্য নেতৃত্বের কারণে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়নি।’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘সমাজে আল্লাহর আইন চালু হলে দেশে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে জনপ্রত্যাশা পূরণ সম্ভব হবে।’

শুক্রবার (২৫ এপ্রিল) দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে গোলাপগঞ্জ বাজারে দিনব্যাপী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সিলেট জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, পৌর আমির মাওলানা আব্দুল খালিক, নায়েবে আমির ও বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, পৌর সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, সহকারী সেক্রেটারি সেলিম আহমদ, মাওলানা আব্দুল কাদির, যুব নেতা সোহেল আহমদ, রিমন আহমদ, শ্রমিক নেতা এনাম উদ্দিন, শিবির নেতা ইশতিয়াক আহমদ, ইব্রাহিম আহমদ, আবির হোসেন প্রমুখ।