কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় ছাত্র-জনতা।
আজ শনিবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা পরিষদ গেইট সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর সদর ঈদগাহ গেইটের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করে। প্রায় ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনকে নিষিদ্ধের দাবি জানান তারা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল সানী, সদস্য সচিব মেহেদী হাসান মনির, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক রাজিন সালেহ, সদস্য সচিব নূর মোহাম্মদ সৌরভ, জেলা ছাত্র শিবিরের ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক হুসাইন মোহাম্মদ ফরহাদ ভূঞা, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আকরাম হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসতিয়াক হাসান মাহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক নূর মোহাম্মদ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।