ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামজের আগে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে দিয়াড় বাঘইল কেন্দ্রীয় গোরস্থানে তাদের দাফন করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) ঈশ্বরদীর পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের বহরপুরে বাস-অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হন।
পাশাপাশি কবরে শায়িতরা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মরহুম বাবু প্রামাণিকের ছেলে রাব্বি হোসেন (৩০), রাব্বির স্ত্রী মুক্তা খাতুন (২৭) এবং তাদের একমাত্র শিশু সন্তান মুস্তাকিম (২)।