যশোরে বাসের ধাক্কায় তাহসিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ধর্মতলা-ছুটিপুর সড়কের এড়েন্দা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহসিন সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মহাদেবপুর গ্রামের জহুরুল ইসলাম লিটনের ছেলে। সে শহরের নতুন খয়েরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে তাহসিন তার বাবার মোটরসাইকেলে ধর্মতলা থেকে বাড়ি ফিরছিল। পরে এড়েন্দা বাজারে পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয় ছেলে ও বাবা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন।