গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের নামাজে জানাযায় জনতার ঢল নামে।

আজ শুক্রবার বাদ জুমা চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জুমার জামাত শেষে মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঈদগাহ ময়দানে জড়ো হন। জানাযা শেষে ‘আয়োজনে গাজীপুরের সাধারণ মুসল্লি’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপির নেতারাও বক্তব্য দেন।

এর আগে ঈদগাহ ময়দানে সাংবাদিক তুহিনের জানাযা নামাজের আগে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি, ইসলামী আন্দোলনের গাজীপুর মহানগর আমির মো: গাজী আতাউর রহমান, এনসিপির কেন্দ্রীয় মূখ্য সংগঠক আলী নাসেরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।