সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-আদালতের বিচারক শরিফুল হক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় মাহফুজুর রহমানের আইনজীবী জামিন আবেদন দাখিল করলে আদালত আগামী রোববার শুনানীর তারিখ ধার্য করেন।
এর আগে, বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী পুলিশ।
এসএমপির কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। তাকে সেই মামলায় বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।