ময়মনসিংহের সচেতন নাগরিকদের নিয়ে সামাজিক সংগঠন ‘ময়মনসিংহ নাগরিক সমাজ’-মনাস এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ২৭ মার্চ স্বদেশ হাসপাতালের কনফারেন্স রুমে বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে গঠিত কমিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক আজকের খবর পত্রিকার নির্বাহী সম্পাদক শামসুদ্দোহা মাসুমকে সদস্য সচিব করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক হলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সৈয়দ নজরুল কলেজের অধ্যাপক এনায়েতুর রহমান এবং উপদেষ্টা হয়েছেন কথা সাহিত্যিক সালিম হাসান।
সভায় সাংবাদিক বহুমুখী সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির উপ-পরিচালক এ কে এম মনিরুল হাসান, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট শহিদুল্লাহ সাকিন, আস সিরাজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নাহিদ, বেসরকারি ‘সেবা ফাউণ্ডেশন’র নির্বাহী পরিচালক ইউসুফ আকন্দ মজিবুর, কথা সাহিত্যিক মাহমুদ বাবু, ব্যাংকার দেলোয়ার হোসেন সোহেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর জাহিদুর রহমান, আবৃত্তিকার ও বাংলাদেশ বেতার উপস্থাপক হাসনাইন সাকিব, বহুবচন গ্রুপ’র চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি আবিদুর রহমান রনি উপস্থিত ছিলেন।
আহবায়ক কমিটি ময়মনসিংহের নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে সোচ্চার ভূমিকা পালনের লক্ষ্যে করণীয় বিষয়ক ‘ময়মনসিংহ নাগরিক সমাজ’র নীতিমালা প্রণয়ন ও সদস্য সংগ্রহসহ প্রাথমিক প্রস্তুতি গ্রহণপূর্বক পরবর্তী পদক্ষেপ নেবে।