পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় হান্নান মালিথা (৫৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারার তালতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান মালিথা উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সৈয়দ আলী মালিথার ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ছলিমপুর মোড় থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক হান্নানের মোটরসাইলেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হান্নান। পরে ট্রাকটি দ্রুতবেগে পালিয়ে যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’