সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিকিউরিটি কো-অর্ডিনেটর মো: ইকরাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে বিসিবি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো: ইকরাম চৌধুরী। এরপর পার্শ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেয়া হলে সেখানেই মারা যান তিনি।

নিকটজনদের ভাষ্যমতে, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।

জানা যায়, ২০০৯ সালে থেকেই বিসিবি’র সাথে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করেছেন। ইকরাম চৌধুরীর মৃত্যুতে সিলেটের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।