রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ও পেছনে থাকা আরোহীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে তাদের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।