টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৬ মার্চ) রাত ৯ টায় উপজেলার গারোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানায়, গেল রোববার রাতে একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। উপজেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ঘটনাস্থল হওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছার আগেই বাজারের দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়

আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া দোকানদার হাসান আলী জানান, ‘আমার সাউন্ড সিস্টেমের দোকানে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।’

আগুনে পুড়ে যাওয়া ওই মার্কেটের মালিক আব্দুর রশিদ জানান, ‘আমার মার্কেটের আটটি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমান প্রায় ১ কোটি টাকা হবে।’