মাদারীপুরের শিবচরে তিন মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এছাড়া আরো দু’জন আহত হয়েছ।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার কুতুবপুর সাহেববাজার সংলগ্ন বাবু খার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিঠুন তালুকদার (২৩), হৃদয় ঢালী (২০), রমজান মিয়া (২৫) ও আলী খান ( ২২)।
নিহত তিনজনের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। মিঠুন তালুকদারের বাড়ি মাদারীপুরের কুতুবপুরের সাহেব বাজার এলাকায়।
পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, ‘মাদারীপুরের শিবচর উপজেলার সাহেববাজার সংলগ্ন বাবু খার ব্রিজ এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় এই দু’টি মোটরসাইকেলের সাথে পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলেরও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয়ের মৃত্যু হয়। পরে রমজান ও আলী নামে আরো দু’জনের মৃত্যু হয়।’
মাদারীপুরের এসপি মো: সাইফুজ্জামান আরো বলেন, ‘দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার লাশ নিয়ে গেছে।’ সূত্র : ইউএনবি