নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় শাহরিয়ার শাকিল নামে এক ব্যক্তি ও তার দুই বছরের কন্যা সুমাইয়া আক্তারের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গোধড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাটোরের পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় যশোর থেকে বগুড়াগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার ব্যাটারিচালিত একটি ভ্যানকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় শিশুটির মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হোসেন শাকিল, দু’বছরের শিশু বাচ্চাকে মৃত ঘোষণা করেন।