ঢাকায় কর্মরত হবিগঞ্জের লাখাই উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরাম’।

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক আলোচনা সভা শেষে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর ও নেক্সাস টেলিভিশনের উপস্থাপক আমিন ইকবালকে আহ্বায়ক এবং খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক শিপার মাহমুদকে সদস্যসচিব করা হয়েছে।

আহ্বায়ক কমিটি সবার সাথে যোগাযোগ ও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সংগঠনের আহ্বায়ক আমিন ইকবাল জানান, শেকড়ের প্রতি দায়বদ্ধতা থেকেই ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ। আমরা ঢাকায় কর্মরত লাখাই উপজেলার সাংবাদিক সমাজের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই।

সদস্যসচিব শিপার মাহমুদ বলেন, আমাদের এ প্ল্যাটফর্ম লাখাইয়ের সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। পাশাপাশি ঢাকায় কর্মরত লাখাই উপজেলার অন্যান্য পেশার লোকদের কল্যাণেও কাজ করবে এ সংগঠন।