কবি আসাদ কাজলের জন্মদিন শনিবার
তার ৩৬টি কাব্যগ্রন্থ বের হয়েছে। এছাড়া "আসাদ কাজলের প্রেমের কবিতা" শিরোনামে শিমুল মুস্তাফা ও শিরিন বকুলের কণ্ঠে একক কবিতার আবৃত্তির ক্যাসেট ও সিডি বের হয়েছে ।
কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজলের জন্মদিন আগামী শনিবার ।
ইতোমধ্যে তার ৩৬টি কাব্যগ্রন্থ বের হয়েছে। এছাড়া "আসাদ কাজলের প্রেমের কবিতা" শিরোনামে শিমুল মুস্তাফা ও শিরিন বকুলের কণ্ঠে একক কবিতার আবৃত্তির ক্যাসেট ও সিডি বের হয়েছে ।
গ্রামীণফোন, বাংলালিংক,রবি, এয়ারটেল একযোগে তার কবিতা লাইভ রিংটোন প্রচার করছে ।
আসাদ কাজল- তার অ্যালবামের কবিতাগুলো অডিও ও সিডি,মিউজিক ভিডিও,রেডিও টেলিভিশন, টেলিকমিউনিকেশন,মোবাইল ফোন, (৪জি সহ সব জেনারেশন) ইন্টারনেট রিংটোন এবং ভবিষ্যতে অনুরূপ যে কোনো নতুন মাধ্যমসহ অন্যান্য সকল মাধ্যমে রের্কড কর্মের এককভাবে দেশে প্রচলিত ২০০০ ও সংশোধিত ২০০৫ সালের কপিরাইট আইনের আওতায় পূর্ণ মেয়াদের (৬০ বছর) বাণিজ্যিক ভিত্তিতে দেশে ও বিশ্বব্যাপি প্রকাশনা ও প্রচারের জন্য একচেটিয়া লাইসেন্সের সবধরনের বাণিজ্যের সত্ব হস্তান্তর বিষয়ক এক চুক্তিনামা সম্পাদন দলিলে স্বাক্ষর করেন।
তিনি মওলানা ভাষানী পদক ও দেশ মাটি মানুষ স্বর্ণপদক লাভ করেন৷ এটিএন নিউজের "কবিবাড়ি" ও বাংলাদেশ টেলিভিশনের "চেনামুখ"এর উপস্থাপক তিনি। বিজ্ঞপ্তি।