নয়া দিগন্ত অনলাইন

শিরোপার লড়াইয়ে টিকে নেই অ্যাতলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। এর মধ্য দিয়ে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন শেষ হয়েছে। তবে তারা লা লিগা ছাড়তে রাজি না।

রোববার রাত ২টার দিকে লা লিগার শিরোপার লড়াইয়ে বার্সেলোনার বিপক্ষে রাতেই মাঠে নামবে অ্যাতলেটিকো। নিজেদের মাঠে হারলে ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে আলভারেজদের।

এদিকে বার্সেলোনা এখন দুর্দান্ত ফর্মে। যে কোনো সময় পাল্টে দিতে পারে মাঠের সমীকরণ। শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে আছে লামিন ইয়ামালের দল। তাই মৌসুমের শেষ দিকে অ্যাতলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার খেলাটাই আলোচনার শীর্ষে।

পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। বার্সার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছে রিয়াল। তবে তাদের দু’টি ম্যাচ বেশি খেলা হয়েছে। ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৬০। আর বার্সেলোনা তুলেছে ২৬ ম্যাচে তুলেছে ৫৭ পয়েন্ট। অ্যাতলেটিকোর সাথে জিতে গেলে বার্সা উঠে যাবে টেবিলের শীর্ষে।

শিরোপার লড়াইয়ে ভালোই টিকে আছে অ্যাতলেটিকো। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট তুলেছে তারা। রাতের ম্যাচে বার্সাকে হারিয়ে পয়েন্ট তুলবে ৫৯। যদি সমীকরণ এমন হয় তাহলে ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট হবে ৬০, আর এদিকে সমান ম্যাচ খেলে অ্যাতলেটিকোর পয়েন্ট হবে ৫৯। এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট থাকবে ৫৭। রাতেই যদি আলভাজের দল চমক দেখাতে পারে জমে উঠবে লা লিগার শিরোপার লড়াই।