চ্যাম্পিয়নস ট্রফির লড়াই, তবুও আবার শেষ আটে ওঠার। খেলা আবার দুই নগর প্রতিদ্বন্দ্বীর মাঝে, মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও আতলেটিকো মাদ্রিদ। তবে কাঙ্ক্ষিত উত্তেজনার দেখা মেলেনি নির্ধারিত ৯০ মিনিটে।

কিন্তু সবকিছু বদলে যায় পেনাল্টি। উত্তেজনা আর নাটকীয়তার সবটুকু যেন জমা ছিল টাইব্রেকারের জন্য। ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে যায় রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে এইদিন অবশ্য জয় তুলে নেয় আতলেটিকো। ম্যাচ শুরুর মাত্র ২৮ সেকেন্ডে গোল দিয়ে বসে তারা। রদ্রিগো দি পলের পাস থেকে গোল করে দলকে উচ্ছ্বাসে ভাসান কনর গ্যালাঘার। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২।

সুযোগ ছিল রিয়াল মাদ্রিদেরও। এমবাপে ৬৮তম মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু স্পট কিকে যেভাবে মিস করলেন ভিনিসিউস, তা ছিল অবিশ্বাস্য; বল উড়ে গিয়ে পড়ে গ্যালারিতে।

শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটের সাথে অতিরিক্ত ৩০ মিনিটেও আসেনি আর কোনো গোল। ফলে ম্যাচে ১-০ তে জিতে যায় আতলেটিকো। তবে জিতে গেলেও শেষ আটে ওঠার লড়াই শেষ হয়নি। খেলা গড়ায় টাইব্রেকারে।

যেখানে রিয়ালের হয়ে এমবাপ্পে, জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে ও অ্যান্টোনিও রুডিগার জালের দেখা পান। তবে মিস করেন লুকাস ভাসকেজ। বিপরীতে আতলেটিকোর আলেজান্ডার সরলথ, অ্যাঞ্জেল কোরেয়া গোল করেন।

তবে মিস করে বসেন হুলিয়ান আলভারেজ ও মার্কোস লরেন্তে। হুলিয়ান আলভারেজ বল জালে ঢুকালেও দ্বিতীয়বার বলে স্পর্শ লাগার কারণে তার গোলটি বাতিল হয়ে যায়। তাতে শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে শেষ আটে পা রাখে রিয়াল।

তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ষষ্ঠবার টাইব্রেকারে গড়াল মাদ্রিদ ডার্বি এবং প্রতিবারই বিজয়ী দলের নাম রিয়াল মাদ্রিদ।