নয়া দিগন্ত অনলাইন

বিরতির পর আবারো ফ্রান্স জাতীয় দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০ ও ২৩ মার্চের ম্যাচের জন্য স্কোয়াডে রেখেছেন কোচ দিদিয়ের দেশম।

কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘অধিনায়কত্ব নিয়ে কোনো জটিলতা নেই। এবারও মাঠের দলকে নেতৃত্ব দেবেন কিলিয়ান এমবাপ্পে। আমার সাথে তার কথা হয়েছে।’

প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ মার্চ, ক্রোয়েশিয়ার শহর স্প্লিটে। আর ২৩ মার্চ পরের ম্যাচ প্যারিসের স্তাদ দে ফ্রান্সে অনুষ্ঠিত হবে।

এর আগে গত বছরের নভেম্বরে ইসরায়েল ও ইতালির বিপক্ষে খেলায় ক্লান্তির কারণে তাকে দলে রাখা হয়নি। তবে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাবে খেলা চালিয়ে যাচ্ছেন এই উদীয়মান ফরোয়ার্ড। ২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের হয়ে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামেন এমবাপ্পে।

দলের হয়ে এই পর্যন্ত এমবাপ্পের গোলসংখ্যা ৪৮, যা ফ্রান্সের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। তার সামনে রয়েছেন কেবল থিয়েরি অঁরি (৫১) ও অলিভিয়ে জিরু (৫৭)।

এবার চোট কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। পিএসজির উইঙ্গার উসমান দেম্বেলেও আছেন দলের তালিকায়। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেলেন লিভারপুলের হয়ে তাক লাগানো তরুণ স্ট্রাইকার দেজিরে দোউ।

ফ্রান্স স্কোয়াড

গোলরক্ষক: মাইক মেনিয়ান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা

ডিফেন্ডার: জনাথন ক্লস, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্ড, থিও হার্নান্দেজ, লুকাস দিগনে

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েন চুয়ামেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, ওয়ারেন জাইরে-এমেরি

ফরোয়ার্ড: দেজিরে দোউ, ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, রঁদাল কোলো মুয়ানি, মাইকেল অলিস, মার্কাস থুরাম।