চ্যাম্পিয়নস লিগে কঠিন পরীক্ষার সামনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লিগ পর্বে বড় প্রতিপক্ষ পেয়েছে তারা। রিয়ালের সাথে যেমন আছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, জুভেন্টাস; বার্সার প্রতিপক্ষ পিএসজি, চেলসি।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ও সিটির লড়াই গত কয়েক বছর ধরে প্রায় নিয়মিত। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত আটবার দেখা হয়েছে এই দু’দলের। নতুন মৌসুমের ড্র শেষেও দেখা যাচ্ছে ফের দেখা হচ্ছে তাদের।

মোনাকোয় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ৩৬ দলের ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। যেখানে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। যেখানে তাদের প্রতি দলকে খেলতে হবে আটটি করে ম্যাচ।

যেখানে প্রতিপক্ষ হিসেবে কঠিন সব দল পেয়েছে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সেরা দল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়ালের চার প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, মার্সেই ও মোনাকো।

চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা বাকি চারটি ম্যাচ খেলবে লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস ও কাইরাত আলমাহতির মাঠে।

অন্যদিকে বার্সেলোনা ঘরের মাঠে খেলবে পিএসজি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস ও কোপেনহেগেনের বিপক্ষে। বাকি চার ম্যাচ চেলসি, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাহা ও নিউক্যাসল ইউনাইটেডের মাঠে।

পিএসজিকে খেলতে হবে বার্সা ছাড়াও বায়ার্ন মিউনিখ, টটেনহ্যামের সাথে। আর ইন্টার মিলানের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুণ্ড, লিভারপুল, আর্সেনাল, আথলেটিকো মাদ্রিদ।

রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ১৬-তে। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মাঝে হবে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই।

লড়াই শেষে আটটি দল পাবে শেষ ১৬-এর বাকি আটটি টিকেট। শেষ ১৬-এর পর কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল হবে যথারীতি আগের মতোই।

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে পরের বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত হবে লিগ পর্বের খেলা। ফাইনাল মাঠে গড়াবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।

লিগ পর্বে পট ১-এর কোন দলের প্রতিপক্ষ কারা:

পিএসজি : বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুজেন (অ্যাওয়ে), টটেনহ্যাম হটস্পার (হোম), স্পোর্তিং সিপি (অ্যাওয়ে), নিউক্যাসল ইউনাইটেড (হোম), আথলেতিক বিলবাও (অ্যাওয়ে)।

রিয়াল মাদ্রিদ : ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্সেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) কাইরাত আলমাহতি (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার সিটি : বরুশিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুজেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বুদে/গ্লিম্ট (অ্যাওয়ে), গালাতাসারাই (হোম), মোনাকো (অ্যাওয়ে)।

বায়ার্ন মিউনিখ : চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুজ (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং সিপি (হোম), পিএসভি আইন্দহোভেন (অ্যাওয়ে), ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ (হোম), পাফোস (অ্যাওয়ে)।

লিভারপুল : রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আথলেটিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি আইন্দহোভেন (হোম), মার্সেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম), গালাতাসারাই (অ্যাওয়ে)।

ইন্টার মিলান : লিভারপুল (হোম), বরুশিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আথলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাহা (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাহতি (হোম), ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ (অ্যাওয়ে)।

চেলসি : বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম), কারাবাগ (অ্যাওয়ে)।

বরুশিয়া ডর্টমুন্ড : ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), ইউভেন্তুস (অ্যাওয়ে), বুদে/গ্লিম্ট (হোম), টটেনহ্যাম হটস্পার (অ্যাওয়ে), আথলেতিক বিলবাও (হোম), কোপেনহেগেন (অ্যাওয়ে)।

বার্সেলোনা : পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাহা (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম), নিউক্যাসল ইউনাইটেড (অ্যাওয়ে)।