ভয়ের কারণ হয়ে উঠেছিলেন সাহিবজাদা ফারহান। বেধড়ক পেটান রিশাদ-হাসান মাহমুদদের বল। তিন তিনবার জীবন পেয়ে বেশ কাজে লাগান এই পাকিস্তানি ওপেনার। তবে চতুর্থবারের চেষ্টায় তাকে থামান রিশাদ।
ফেরার ম্যাচে ভাগ্যকে দারুণভাবে পাশে পান সাহিবজাদা ফারহান। প্রথম ১০ ওভারে তৃতীয়বারের মতো ক্যাচ দিয়ে বেঁচে যা এই ওপেনার। এর মাঝেই অবশ্য তুলে নেন ফিফটি। আউট হন ৪১ বলে ৭৫ রান করে।
তার বিদায়ে ১১.৪ ওভারে এসে তৃতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। এই মুহূর্তে দলের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেটে ১৫০। অর্থাৎ আরো একবার রান পাহাড় গড়তে যাচ্ছে পাকিস্তান। বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ।
হাসান নাওয়াজ ৯ বলে ২২ ও আগা সালমান ব্যাট করছেন ৫ বলে ১১ রানে। মাঝে মোহাম্মদ হারিস ফেরেন তানজিম সাকিবের শিকার হয়ে ২৫ বলে ৪১ করে।