সিলেট টেস্টের প্রথম দিনটা অস্বস্তি নিয়ে শেষ করেছিল বাংলাদেশ। মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর কোনো উইকেট না হারিয়েই ৬৬ রান করে ফেলে জিম্বাবুয়ে। তবে গতকাল দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় টাইগাররা, ফেরে লড়াইয়ে।
যদিও প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়ে যায় সফরকারীরা। বিপরীতে দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করে ১ উইকেট ৫৭ রান নিয়ে। যদিও এখনো ২৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, তবে খানিকটা স্বস্তি ফিরেছে দলে।
‘স্বস্তি’ ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের। আজ মঙ্গলবার হয়ে যাবে তার আসল পরীক্ষা৷ তবে আত্মবিশ্বাসী সহঅধিনায়ক মেহেদী মিরাজ। জিম্বাবুয়েকে কমপক্ষে ৩০০ রানের লক্ষ্য দিতে চান তিনি।
মিরাজ বলেন, 'আমরা ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে একটা ভালো স্কোর করতে পারি, ভালো সংগ্রহ দিতে পারি। আমরা পরে ডিফেন্ড করতে পারব। টেস্ট ক্রিকেটের এটাই একটা সৌন্দর্য আমার মনে হয়, একবার ওরা এগিয়ে থাকবে, একবার আমরা এগিয়ে থাকব। দিন শেষে ভালো যারা খেলবে তারাই ফল পাবে।'
'এখন যে উইকেট আছে, আমার কাছে মনে হয় যদি প্রপার ব্যাটিং করতে পারি, যদি ৩৫০-৪০০ রান করতে পারি, এটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে। টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেয়া হয়, প্রতিপক্ষের জন্য অনেক কঠিন। কারণ, উইকেটে অনেক পরিবর্তন আসবে। আমাদের ওই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।'
উল্লেখ্য, গতকাল লিড ভাঙতে নেমে এই ইনিংসেও সুবিধা করতে পারেননি সাদমান ইসলাম। ফেরেন ৪ রান করে। তবে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক আর উইকেট যেতে দেননি।
জয় ৪২ বলে ২৮ এবং মুমিনুল ১৫ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
সিলেট টেস্টের তৃতীয় দিনে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে
সিলেট টেস্টের প্রথম দিনটা অস্বস্তি নিয়ে শেষ করেছিল বাংলাদেশ। মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর কোনো উইকেট না হারিয়েই ৬৬ রান করে ফেলে জিম্বাবুয়ে।